ll

মৃত্যু

 কাকে কখন কোথায়?

করবে আলিঙ্গন

কেউ জানে না কারো

হোক না যতই আপন জন।

প্রিয়জন ছাড়ার ডাইরেক্ট আয়োজন

নোটিশের নাই কোন প্রয়োজন। 

নাই কোন বাড়াবাড়ি

নাই কোন তড়িঘড়ি। 

যার যখন হয় সময়

না করে সময় অপচয়

যেতে হয় চলে যেতে হয়।

শত্রু কিংবা বন্ধু

সবার আবেগের কারন

কেউ মানে না বারন

করতে শেষ আয়োজন।

সাজিয়ে গুজিয়ে রেখে আসে মাটিতে

নিথর দেহ স্থান পায়না একটুকরো পাটিতে।

তবুও জীবন ছুটে চলে

ধাওয়া করে স্বপ্নের পিছু। 

কেউ সততায় ছুটে

কেউ নীতিহীন নীতি নিয়ে।

অপূর্নতায় পরিপূর্ন জীবন

হাসি দুঃখ কান্না বেদনা 

অভিমান আর ভালোবাসা।

তবুও অপূর্ন থেকে যায়

তাইতো মৃত্যুতে পূর্নতায় পায়।


No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...