ll

চলে বর্তমানে অতীতের হাত ধরে আর ছাড়ে

চলছে ঠিকই বর্তমানে

অতীতেরই হাত ধরে

অতীত কি আর পিছু ছাড়ে!

বুলিতে  বর্তমান

তবু অতীত বহমান।

ভিশনারি গুটি কয়েক

উল্টো রথে চলছে বিবেক।

আকডুম বাকডুম

আসলে নিষিদ্ধের ডোম। 

নিষিদ্ধ যা তাই

তাতেই  আনন্দ পায়। 

যুদ্ধে খুঁজে মানবিকতা

সাধারন তাই সমাজের বিশৃঙ্খলতা।

শিক্ষাই যেন অসভ্যতার কারন

কে কাকে করবে বারন!

স্বার্থপরতা আর নিজের বুঝ

মিলেমিশে একাকার।

উদার যে

সে মন্দ

কর্তব্যের বালাই নাই

অধিকার ষোল আনা চায়

সম্ভব হলে আবেগের ব্রাকমেলে পায়।

মূর্খদের গলাবাজি

স্বার্থের জন্য অতীতে

নেই আহাজারি

বর্তমানের ফুলঝুড়ি।

যার অতীতে লস

সে ভুলতে পারে না অতীত

যার অতীতে লাভ

তার কাছে অতীত

যেন মূর্ত অজগর সাপ।

নোংরা মন বেশে পরিষ্কার

সফেদ সাদা

কেমনে করবে আবিষ্কার।

এই করে সেই করে

জায়গা থেকে না নড়ে।

বিপদে থাকে না পাশে

আকাঙ্ক্ষা সবাই তার

করবে পূজা 

পূজারিণী বেশে।

অন্যের টা ফাও

অধিকার চায়

নিজের টা!

চরম মূল্য যার।

দেয়ালের ভিতরে দেখে

ঐ পাশে কল্পনার চিন্তা না আসে

বোকা সে অতী বোকা

জানেনা

কর্মফল দ্বিগুন হয়ে ফিরে আসে।।।।









No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...