ll

ললনা

 ললনা

শামীম আল মামুন

লাস্যময়ী রুপসী ললনা

যুবক তুমি ছলনায় ভুলোনা।

হাসিতে তোমার হৃদয় নড়ে

বেহুস হইয়োনা তুমি অদৃশ্য ঝড়ে।

স্পর্শে হও পুলকিত

সুখের অসুখে মস্তিষ্ক কম্পিত।

কবিতা লিখোনা হিয়ায়

যে কোন ললনার মায়ায়। 

যৌবনের প্রথম শিহরন

সব ললনাতে মন তোমার হবে আপন। 

পড়লে ছলনায়

বুঝবে শেষ বেলায় ।  

তোমার প্রেমের পদ্ম

দিয়োও না তেমন জনকে

যে মজা নিয়ে শেষে

ভাংবে তোমার মনকে।

হোক বেলাশেষ তবুও  অবেলায়

হাত ধর এমন মনের

আমৃত্যু তুমি ছাড়া

হবে না সে অন্য জনের। 



No comments:

Post a Comment

বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...