পলিটিক্স
শামীম আল মামুন
পলিটিক্স এখন পল্ট্রি ট্রিক্স
ক্ষমতা আর টাকার মমতা
জনগনের প্রেম সেখানে জড়তা।
এই করব সেই করব
আদতে আখের গোছাবে
কি ভাবছেন? কার
কার আবার! নিজের।
পলিটিক্স যেন স্বৈরতন্ত্র
ক্ষমতা যার সব জায়েজতার
যেন পতিতারও লাগে ভাতার।
নির্বিকার মিথ্যাচার অত্যাচার জুলুম
সবই যেন স্বাভাবিক চলে বেমালুম
পয়সা হয়ে যায় কোটি টাকা
আমজনতার পকেট ফাকা।
নষ্ট সিস্টেম দাড় করানো
নিয়মের মোড়ক মোড়ানো
মুখে মিঠা মিঠা কথা
বিশ্বাস করা স্বপ্ন বৃথা।
চিপ হয়ে গেছে পলিটিক্স
জীবন মৃত্যু নিয়েও করে
নষ্ট সব পলিটিশিয়ান
গলাবাজিতে কাপায় আসমান।
রাজার নীতি এখন অযোগ্যের প্রিতি
চাছা আর কাটা
দেখায় বুকের পাটা
কপালে জুটবে ঝাটা।
অলোস বাঙ্গালি যেদিন
ডাকবে হাক
গঙ্গায় স্নান সেরে এসে বলবে
অসুন্থ অযোগ্যের পলিটিক্স নিপাত যাক।
No comments:
Post a Comment