ll

মুক্ত

 মুক্ত

তাও চিন্তার তারকাটা

নিউরনের চারপাশ

আষ্টে পিষ্টে রেখেছে

মুক্ত কিন্তু মুক্তি মেলেনি অনেক কিছুর

যার মধ্যেই সবকিছু নয় আবার অনেক কিছু


কি ভাবে নিউরনের কাটবে বন্দিদশা

নিউরন না ঘুমিয়ে ভাবছে তা

হয়তবা কেবল শুরু

নতুবা শেষ


বাতাবি লেবুর ফুলের ঘ্রান

বা রাতে বেলি ফুলের ঘ্রান

খুবই রেয়ার

মস্ত বড় বকুল ফুল গাছ

আর তার নিচে ভোরে বকুল ফুল

সেটাতো এখন কল্পনায় পাস্ট পারফেক্ট


কত কোলাহল কতই না মধুর

কত মধুর সুর কতই না তিক্ত

ভালোবাসাহীন কত সম্পর্ক

কত সম্পর্কহীন ভালোবাসা


কেউ অন্তঃজালে স্বপ্ন বুনে

আবার কেউ স্বপ্নে বুনে অন্তঃজাল

কারও শুরু কারও শেষ

কেউ শেষে মজা পায়

কেউবা আবার শুরুতে


কারও হাসির অন্তরালে এক সাগর দুঃখ

কেউ দুঃখী ভাবে নেয় সুখের মজা


কলিজার দাগ গুলো রয়ে যায়

ক্ষত সেই কবেই শুকিয়ে কাঠ


ভাবায় শুধু ভাবায়

নিউরন এত কেন ভাবায়??????


শামীম আল মামুন

একুশের প্রত্যয়

 একুশের প্রত্যয়

শামীম আল মামুন


স্বাধীনতা চাবো আমি আমার ভাষাতে

পারবেনা কেউ মোদের দমাতে

ভাষার প্রত্যয়ে দিলো রক্ত

সালাম বরকত রফিক আরো অনেকে।

ভাষার সংগ্রাম করে সফল

দেখলো বাঙ্গালি স্বাধীনতার স্বপন

আর কত কাল পরাধীনতায় যাপন!

মাঝখানে অনেক রক্ত অনেক সংগ্রাম

বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের আহ্ববান।

বাঙ্গালি লড়লো প্রাণপনে

৩০ লক্ষ প্রাণের রক্ত ঝড়ে

২ লক্ষ মা বোন দিল সম্ভ্রম

এলো স্বাধীনতার অর্জন।

প্রত্যয়ে একুশ চেতনায় ৭১

বাংলাদেশ যাবে অনেক দুর

জয় বাংলা বাঙ্গালির জয়

বিশ্বের বুকে বাংলাদেশ হবে অমর অক্ষয়।।।

পরশ্রীকাতর

 পরশ্রীকাতর 

দূর্বল ভালোবাসা

হিয়ার ভেতর

ভালোবাসা টাকায়

শূন্য ভালোবাসায়

দাড়িয়ে রবে ফাকায়

অধৈর্য্য অস্থির

ব্যর্থতা করবেই স্থির

কলা বেচে দুধ কেনো

আবার দুধ বেচে কলা

দুধ কলাতেই জীবন যাবে

ঝালের অতৃপ্তি রবে

আমি আর আমরা

কার কাছে কি প্রিয় 

এই তর্ক অপ্রিয় বোকামিও

জিবন জেদে তাজা

অভিমানে চিনি ছাড়া চা

রাগে কাদায় পিছলে পড়া

ভালোবাসায় সিক্ত নতুবা রিক্ত


শামীম আল মামুন

দেবালয়ে শয়তানের প্রবেশ

শামীম আল মামুন


 দেবালয় চালায় শয়তান

পূর্ণ্য পাপের কাছে চায় পরিত্রান

শয়তান সেজেছে ত্রাণকর্তা

পূজারী আর পূজা বড়ই স্বস্তা। 


লোকালয়ের ভিড়ে অনেক লোকালয় থাকে

কেই ঠায় দাড়িয়ে মানবতার বাকে

অপেক্ষা ট্রাফিকের সবুজ বাতির

এ্যাম্বুলেন্স সিগনালে দাড়িয়ে

মৃতপ্রায় মনু পেলই বুঝি অক্কা


মনুকে চাইলে বাচাতে 

সিগনাল গুড়িয়ে  এ্যাম্বুলেন্স চলবে

শয়তান কাপবে

কাপড় হবে কাফন।।।।।।।।

কিশোর কিশোরী

 ওহে কিশোর কিশোরী

জীবন টা নয় শুধু অনুভূতির ফুলঝুড়ি

বয়সটা ভালো লাগার

লাগবে ভাল সবই

জীবন যেন এক রঙ্গিন ছবি

স্বপ্ন দেখা স্বপ্ন বোনা

নয় একই কথা

বেশী স্বপ্নে বোনা স্বপ্ন

দুঃস্বপ্ন  মরুময়

সব কিছুর স্বাদ নিতে নেই

কিছু স্বাদ ভবিষ্যতের

স্বাদে যদি হারাও

কালের গর্ভে হারাও

বিশ্ব শাসন করবে তুমি

এই হোক তোমাদের পন

অনুভূতিকগুলোকে পাশে নিয়ে

করো জীবন আর জীবন বোধের চাষ

তোমার শেষ নিঃশ্বাস তোমাকে

বানাবে একদিন ইতিহাস।


শামীম আল মামুন


জীবনের বিহঙ্গ

 সবাই হারিয়ে যায় সময়ের স্রোতে

কেউ চোখে হারায়

কেউ হিয়ায় হারায়

কেউ অহংকারে

কেউ নেশায়

কেউ পেশায়

কেউ স্বার্থে

কেউ ব্যর্থতায়

কেই সাফল্যে

কেই কষ্টে

কেউ ক্ষুধায়

কেউ চরিত্রে

কেউ অভিমানে

কেউ না পাওয়ায়

কেউ ক্রোধে

কেউ ভয়ে

কেউ হতাশায়

কেউ সততায়

কেই অসততায়

কেউ অতি ভালয়

কেউ ভুলে

সব সময়ে থাকে সম সঙ্গ

যখন দমে হারায়

ভাঙ্গে সকল সঙ্গ

থমকে যায় তার সময়

নশ্বর এ পৃথীবিতে

অন্য হারানো গুলো তখনও খুজে সঙ্গ

এটাই জিবনের বিহঙ্গ।।।।।।

আবেগ

 আবেগে কখনও কখনও লুন্ঠন হয় বিবেক

আবেগে প্রকৃত ভালোবাসা হয় প্রতাক্ষিত

আবেগ এক অসুখ

আবেগেই ভাবুক

আবেগে আসক্তি

আবেগেই অভিমান

আবেগে মন্দের কাছে পরাজিত

আবেগের বারাবারি

বোকা হয়ে দয়ালুর ভান ধরি

আবেগেই স্বপ্ন

আবেগেই সুখ

আবেগেই বিশ্বাস

আবেগেই ইমান

আবেগেই চোখে জল

ঠোটের কোনায় মৃদু হাসি

আবেগেই জন্ম

আবেগেই ধ্বংস

আবেগ ই পৃথীবি

আবেগ ই বেচে থাকা

মৃত্যু শেষ আবেগেরই নাম।।।।

সৃষ্টির খড়া

 

রাজনীতি যখন ব্যবসা

ব্যবসায়ী তখন রাজনৈতিক নেতা

টাকা সম্পদ তখন নষ্টের দখলে

কালো টাকার যখন কপাল খুলে

সুযোগের অভাবে সবাই ভালো

তারাই বলে যারা চিত্তে কালো

সালামের আগে নমষ্কার

আবেগ হীন পেশাহীন পেশাদার

কে যে কি হচ্ছে আর কি যে করছে

নাই তাই বিশুদ্ধ রাজনৈতিক চর্চা

অতিরাজনীতি মূর্খ্যরাজনীতি

আখের গোছানো ভেলকি বাজি

মালেকা হামিরা আর কেহেরমান

চেতনা আর অনূভুতি

দূর্বল রাজনীতি

তেলাতেলির সমাগম

পরিবেশ ফাপরেই গরম

সৃষ্ঠির নামে অনাসৃষ্টি

সৃষ্ঠিতে খড়া অতি খড়া

কবে হবে সৃষ্ঠির বৃষ্টি।

             শামীম আল মামুন

জীবন

 জীবন কে ভালোবাসলে উপরে উপরে

আর যাদের ভালোবাসলে

তাদের ভালোবাসা আর রিটার্ন এলো না।

দুঃখ

 দুঃখ ছড়ালে দুঃখ বারে

সুখ ছড়ালে সুখ কমে

          ইটস রিয়ালিটি।

কষ্ট

 কষ্ট

শামীম আল মামুন

কষ্টগুলো চোখ ভাষায় রাতে নির্ভিতে

বাক শূন্য করে দেয়

পোড়া কপাল মনে করিয়ে দেয়।

অমাবস্যার মত অন্ধকারের পাখি

দেখে না কেউ

যে বনে আবাস গড়ে

সে বনই জানে তার চরম অবস্থান। 

পেয়ে না পাবার কষ্ট

ভীষণ ভীষণ নষ্টের

মন জড় করে দেয়

অনুভূতি অনুভূতিহীন হয়ে যায়

হারিয়ে পালিয়ে বেড়ানোর প্রবল ইচ্ছা

টেনে ধরে এ যেন আসল কষ্ট।।।।।।

জাল

 জাল

শামীম আল মামুন

জাল পুরাই ভেজাল

হোক সে মধুর

থাকুক যত ঘ্রান

ভেজাল খাবারে অক্কা পায় প্রাণ

জাল সনদ

যতই উচ্চ মসনদ

থাকেনা বিবেকের মদদ

জালি নেতা

ছিড়ে খেতা

চরিত্রের যাতা

ভন্ড প্রেম

জাল প্রেমিকা

জাল সনদের সেবিকা

জাল এই যত ভেজাল

জাল এই ভালর কদরে আকাল।

সব জাল ছিড়ে যাবে

সব ভেজাল মরে যাবে

বিবেকের উদগিরনে

বিশুদ্ধ মহা প্রাণে।।।।।।।


ডিসিপ্লিন

 ডিসিপ্লিন

শামীম আল মামুন

ডিসিপ্লিন কর্মের মুল এ্যাসেসমেন্ট

দক্ষতার ও বেসমেন্ট।

ডিসিপ্লিন হচ্ছে শৃঙ্খলা

সময়ের টা সময়ে করা

বিশৃঙ্খলা অকালে মরা

সন্মান হারানো সাথে টাকা

অনিয়মানুবর্তিতায় সবই ফাকা

চলা যায় কিছু কাল

হয় একদিন সকাল

নামে জীবনের বিকাল

ধ্বংস সব উন্নয়ন

জীবন ধেকে হয় সব বিয়োজন।।।।।।।।


মৃত্যু

 মৃত্যু

মৃত্যু মানে আবেগ

মৃত্যু মানে শূন্যতা

মৃত্যু মানে কান্না

বন্ধ সকল বায়না

মৃত্যু মানে ভূলে যাওয়া

ফেলে যাওয়া সকল পাওয়া

মৃত্যু মানে একাকিত্ব

মৃত্যু সেতো জীবনের ফল

মৃত্যু মানে আত্মার বিদায়

মৃত্যু মানে এক বুক অভিমান

মৃত্যু মানে বোবা কান্না

মৃত্যু মানে শেষ থেকে শুরু

শুরুর রুপে শেষ

মাঝ খানের গল্পগুলোর

যোগফল শূন্যতেই শেষ

মৃত্যু মানে মুছে যাওয়া দেনা পাওনা

মৃত্যু মানে পচে যাওয়া শরীর

মৃত্যু মানে ভয়

মৃত্যু মানে অন্ধকার

মৃত্যু মানে শুরু কর্মফল

মৃত্যু সেতো জিবের শেষ পরিনতি

মৃত্যু মানে অব্যাক্ত অভিজ্ঞতা 

না বলা স্বাদ

মৃত্যু মানে নির্বকার

মৃত্যু মানে শেষ যাত্রা

মৃতু মানে চির বিদায়

মৃত্যু মানে পর্তাবর্তন।

মৃত্যু মানে শিহরন

মৃত্যু মানে শেষ কবিতা লিখা।।।।।

নষ্টের দাম

 নষ্টের দাম ষোলআনা

শামীম আল মামুন

বরই মানহীন ব্যবস্থা

অচলায়তন অচল অবস্থা

জুতা উঠে গেছে মাথায়

মাথা তাই নিচের দিকেই ধায়

আতালি পাতালি যত আয়োজন

নষ্ট সমাজে চোর চোট্টাই মেটায় প্রয়োজন

ভালো কাজ নাকি করতে মানা

কারন নষ্টের দাম ষোলআনা।।।।

শেখ রাসেল

 শেখ রাসেল

শামীম আল মামুন

জাতির পিতার কনিষ্ঠ সন্তান
শেখ রাসেল তার নাম।
১৫ ই আগষ্ঠ ঘাতকের বুলেটে
গিয়েছিল তার প্রাণ।
নিষ্পাপ শিশু কি ছিল তার অপরাধ
জাতির বিবেক কিভাবে দেবে তার জবাব।
১৮ অক্টোবর শেখ রাসেলের জন্ম দিন
বেচে থাকলে আজ
তোমার আলোয়
বাংলাদেশ হতো রঙ্গিন।
বাঙ্গালি জাতি পারবে না কোন দিন
শোধ করতে তোমার রক্তের ঋণ!
বাংলাদেশ হারিয়েছে সম্ভাবনা
হাসিনা রেহানা হারিয়েছে আদরের ভাই
ভাষা নেই জানা কিভাবে,
বাঙ্গালি দিবে তাদের স্বান্তনা!
আর কোন প্রাণ
অকালে না যেন যায় ঝড়ে,
শেখ রাসেলের জন্মদিনে
বাঙ্গালিরা আজ এই কামনাই করছে প্রাণ ভরে।

শিক্ষক

 শিক্ষক

শামীম আল মামুন

শিক্ষক মানুষ গড়ার কারিগড়
নিজের ঘড় না বেধে বাধে অন্যের ঘর।

শিক্ষক শেখায় অ আ ক খ
শেখায় নীতি আদর্শ মূল্যবোধ
অন্ধকার ছেড়ে আলোর পথ।

শিক্ষকের স্পর্শে মাটি হয় সোনা
কাজ তার ছাত্রের হৃদয়ে স্বপ্নের বিজ বোনা
স্বপ্ন দেখা স্বপ্ন ছোয়ার পথ
শেখায় সন্মান দেখানো সেথায় নানা মত।

ব্যক্তি জীবনে শিক্ষক একজন মানুষ
অন্যকে স্বপ্ন দেখিয়ে নিজের স্বপ্ন প্রায়ই হয় ফানুষ
সন্মানী সন্মান দুটোই আজ হয় গেছে পোর
সমাজ গঠনে তারা আজ কম জোর।

অসভ্য কে সভ্য করা শিক্ষকের কাজ
এ যেন তেন কাজ নয়
যেন পাহাড়ের মাথায় বাজ।

দুঃখ আজ শিক্ষক দিবস
সন্মান সন্মানী দুটোই চাইতে হয়
কিভাবে সভ্য সমাজে
দীনতা আর হীনতার নহর বয়।

তবুও ভালো থাকুক
পৃথীবির সকল শিক্ষাগুরু
পৃথীবিকে জানতে শেখা
যাদের মাধ্যমেই শুরু।।।।।

এ্যালামনাই ইএসআরএম

 এ্যালুমনি ও রিইউনিয়ন

হয়ে গেল ইএসআরএম রিইউনিয়ন ও এ্যালুমনি ফরমেশন

রয়েগেছে রেশ শেষ হলেও সব আয়োজন

বিশ্ববিদ্যালয় সবারই  সব্বোর্চ ইমোশান।

এ্যালামনাই আমাদের কাছে এ্যালুমনি

সিরাজ স্যার যাবলে আমরা তাই কি মানি?

সবাই সবার জীবনে সফল

কর্ম মহৎ হয়না কারও সাথে কারও তুলনা

কেউ শান্তি খোঁজে কেউ অর্থ

যার যার যুক্তিতে কেউ নয় নিরর্থ

যে থাকতে পারে মহৎ আর চরিত্রবান

সেই সবচেয়ে ভাগ্যবান।

আক্ষরিক ভাবে অনেকেই সুখি

অনেকে আবার সারা জিবন সুখকে খুঁজি

হিয়ায় তৃপ্ত কজনা

এ্যালুমনি হয় সেই মনা।।।

সন্তুষ্টি

 সন্তুষ্টি

শামীম আল মামুন


যারা অল্পতেই তুষ্ট

তারা জীবন নিয়ে সন্তুষ্ট। 


সুখে থাকে যারা

সাচ্ছ্যন্দে নাই তাদের তাড়া।


সাচ্ছ্যন্দ ছাড়াও হয় সুখি

বিলাসিতা তাদের কাছে মেকি।


অল্পতে তুষ্ট নয় যারা

হতাশার অসুখে ভুগে তারা।


চাই তাদের আরো চাই

চাহিদার ভারে যদিও তারা অক্কা পায়।


মেকি সুখে ফেইক কি হাসি

কৃষক হাসে রিয়েল হাসি।


হতাশার আবরনে মুড়ানো স্বাচ্ছন্দ্য

যেন চোখ থাকতেও অন্ধ।।। 


বেসরকারি শিক্ষক নিয়োগ আগের নিয়মেই

  শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও আপাতত আগের নিয়মেই চলবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে ...